মাদ্রাসা বোর্ডিংয়ে অবস্থিত ছাত্রদের মোবাইল ফোন জব্দ করে বোর্ডিং কর্তৃপক্ষ সেটা জালিয়ে দেওয়া জায়েজ হবে কি..? যদিও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।
ঝগড়া করে তালাক দিয়েছিলাম এর সাত দিন পরে আবার ঝগড়া করে তালাক দিয়েছি মাঝখানে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে তবে মিলন হয়নি এর দেড় বছর পরে আবার ঝগড়া করে আরেকটা তালাক দিয়েছি দ্বিতীয় তালাকের পর মাঝখানে আমাদের মধ্যে কোন ঝামেলা ছিল না আমরা মিলেমিশে ছিলাম মিলন হয়েছে বহুবার এখন প্রশ্ন হচ্ছে তিন তালাক কী পতিত হয়ে গেছে? এক মাসে নাকি যতবারই তালাক দেওয়া হোক ওটা নাকি একতালাকি বলে গণ্য হয়?
শাড়ী পরে কি নামাজ হবে যদি হিজাব পরে নেই শাড়ীর উপরে ?
আসসালামু আলাইকুম। কোন ব্যবসায়ী যদি তার ব্যবসায় এমন ইনভেস্ট নেয় যে ইনভেস্ট কারী কে লাভ দিবে তবে নির্ধারিত না যেমন কোন মাসে ১৫ হাজার আবার কোন মাসে ১৬ হাজার অথবা ১৮ হাজার এভাবে দিবে তবে লসের কোন হিসাব দিবে না কারণ লস দিলে ইনভেস্টার তার ইনভেস্টের টাকা তুলে ফেলবে। এটা কি জায়েজ হবে নাকি সুদের অন্তর্ভুক্ত হবে? অনুগ্রহ করে জানাবেন।
জামাতের সময় ইমাম সাহেব একাই নামাজ শুরু করলে,এমন অবস্থায় ইমামতির নিয়ত করবেন নাকি একাকী পড়ার নিয়ত করবেন?
মহিলাদের নামাজে তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল তোলা কী জায়েয পুরুষদের মতো?
জর্দ্দা খাওয়ার বিধান জানতে চাই।
তালাক হয়ে গেছে মেজিস্ট্রি কোর্টের মাধ্যমে। এখন সেই বউকে পুনরায় গ্রহণ করতে হিল্লা বিবাহ করতে হবে কিনা। এবং গ্রহণ করতে কি কি করতে হবে।
আসসালামু আলাইকুম। স্ত্রী স্বামীকে ডিভোর্স দিছে কিন্তু স্বামী কাগজে সাইন করেনি। স্ত্রী অন্য একজনকে বিয়ে করছে স্বামীও অন্য একজনকে বিয়ে করছে ৮ বছর পরে স্বামীর দিতীয় বউ মারা গেছে আর স্ত্রীর দিতীয় স্বামী তাকে ডিভোর্স দিছে এখন তারা আবার একসাথে থাকতে চায়।শরীয়তে এটা জায়েজ কিনা দলীলসহ জানতে চাই।
আসসালামুয়ালাইকুম হুজুর মাসবূক ব্যক্তি যে মাগরিব এর নামাজে প্রথম রাকাত পায় নি, ইমাম ২ রাকাতে সূরা ইখলাস পড়েছে ,তাহলে মাসবূক ব্যক্তি তার শেষ রাকাতে কি তার ইচ্ছা মত যেকোন সূরা তেলাওয়াত করতে পারবে ? নাকি সূরা ইখলাস এর পরের সূরা মিলিয়ে পড়তে হবে? সে যেহেতু জামাতে প্রথম রাকাত পায় নি , তার শেষ রাকাত কি তার প্রথম রাকাত হবে নাকি দ্বিতীয়?