ওয়া আলাইকুমুস্সালাম ওয়া রাহমাতুল্লাহ।
নামাজে রুকু থেকে ওঠার সময় হাঁটুতে আঙুল ফোটানোর মতো আওয়াজ হলে নামাজে কোনো সমস্যা হবে না।
রুকু বা সিজদায় যাওয়া-আসার সময় শরীরের জোড়া বা হাঁটু থেকে যে শব্দ বের হয়, তা একটি অনৈচ্ছিক প্রাকৃতিক বিষয়। যেহেতু আপনি নিজে ইচ্ছা করে এই শব্দ করেননি, তাই এর দ্বারা নামাজের একাগ্রতা বা রুকু-সিজদার কোনো ফরয, ওয়াজিব ও সুন্নাত বিঘ্নিত হয় না এবং নামাজে কোনো ত্রুটি আসে না।
তবে কেউ যদি নামাজে দাঁড়িয়ে ইচ্ছা করে হাত বা পায়ের আঙুল ফোটায় এবং আওয়াজ করে, তবে তা মাকরুহ।