আসসালামু আলাইকুম। পুরুষের জন্য আতর বা সুঘ্রান ব্যবহার করা সুন্নাত।কিন্তু বাজারে এখন যে আতরগুলো পাওয়া যায় তা বিভিন্ন রঙের দেখা যায়,যেমন কোনোটা সবুজ,লাল,হলুদ,মানে এক এক টা এক এক রঙের।এই বিভিন্ন রঙিন আতর ব্যবহার করা কি কোনো পুরুষের জন্য জায়েজ হবে? আতর বিক্রেতারা বলে বিক্রি করে যে এলকোহল ফ্রি।কিন্তু যদি এমন হয় যে আমি কিনলাম এইটা জেনে যে এলকোহল ফ্রি কিন্তু সেটায় এলকোহলের উপস্থিতি আছে যা বিক্রেতা আমার কাছে গোপন করেছে।সেক্ষেত্রে তা ব্যবহার করলে কি আমি গুনাহগার হবো।বা আমার সেই কাপড়া পরে নামায হবে?