মহিলারা নেকাব পরা অবস্থায় চোখ খোলা রেখে চলাফেরা করার বিধান কি?
আসসালামু আলাইকুম সৎ বাবার ছেলের সাথে কী দেখা দেওয়া জায়েজ হবে? জানালে উপকৃত হতাম
প্রশ্নঃ যদি ছেলে ও মেয়ে পক্ষ উভয়েই বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়, কিন্তু বিয়ের জন্য তারিখ নির্ধারণের আলোচনা চলমান থাকে। সেক্ষেত্রে কি ছেলে ও মেয়ে কথা বলা কিংবা ছবি দেখতে পারবেন?
মাহরাম ছাড়া মহিলারা সফর করতে পারে না।প্রশ্ন হলো- কতটুকু সফর? ৪৮ মাইলের বেশি সফর নাকি ২/১০ মাইলের সফরের ক্ষেত্রেও একই হুকুম?
পুরুষ ও মহিলাদের সতর কতটুকু??
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি শশুড় বাড়িতে যৌথ ফ্যামিলিতে থাকি। এক উঠোনে ৪ টা বাড়ি। আমার শশুড় তরিকা পন্থি আলেম কিন্তু পর্দার বিষয়ে শিথিল। শুরু থেকে যৌথ ফ্যামিলি হওয়ায় আমার শাশুড়ীকেও আমার চাচা শশুড়দের সাথে দেখা করতে হয়েছে এখনো হচ্ছে। কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি গাইরে মাহরাম কারো সাথে দেখা করবো না তারাও মেনে নিয়েছে। কিন্তু যৌথ ফ্যামিলি হওয়ায় আমার পর্দা করতে খুব সমস্যা হয়। গ্রামের বাড়ি, ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে। যাওয়া আসার পথে প্রায়ই দেবরের সাথে দেখা হয়ে যায়৷ আমি ঢাকা দিয়ে থাকি তবুও খারাপ লাগে। চাচা শশুড়রা জমিতে চাষ করে তাই অধিকাংশ সময়ে বাড়িতে থাকে। তারা তাদের কাজে থাকে তখন আমার চলাফেরা করতে ভিষণ সমস্যা হয়। দিনে কয়েকবার তাদের সামনে পরা হয়। শাশুড়ী বলে হিজাব পরে কাজ করতে। এত গরমে সব সময় হিজাব পরে থাকা যায় না। তবুও চেষ্টা করি যেন সামনে না পরে কেউ কিন্তু এটা হয়ই না। আবার চাচা শশুড়দেরও বলা যাবে না যে আমার জন্য তারাও একটু সরে থাকুক। সবাইই আলেম কিন্তু পর্দার বিষয়ে একেবারেই শিথিল। তাদের কাছে কাজটাই বড়। কাজের জন্য সব করতে হবে। বর্তমানে বিষয়টা এমন হয়েছে যে আমি পর্দা করি এই জিনিসটাই হাস্যকর হয়ে গেছে। দিনে এত পরিমান তাদের সামনে পরা হয় যে আমার নিজেরই মনে হয়না আমি পর্দা করি। আমার হাসবেন্ড এসব মানতে পারে না কিন্তু কিছু বলতেও পারছে না। মাঝে মাঝে আলাদা হয়ে যেতে চায় কিন্তু আমি ভয় পাই। শশুড় শাশুড়ী কষ্ট পাবে। তারা ভাববে আমার কথায় হয়তো ছেলে আলাদা হয়েছে। আমার শশুড় শাশুড়ী জানে বুঝে যে আমার সমস্যা হয় কিন্তু তারা এটা গুরুত্বপূর্ণ মনে করে না। তারা চায় আমি খিমার পরে কাজ করি তাহলে আমার মুখ দেখা যাবে না। আচ্ছা, খিমার পরে চাচা দেবরের সামনে হেঁটে চলে কাজ করে যাবো এটাই পর্দা? আমি আমার খালু, ফুফা, কাজিন কারো সাথেই দেখা করিনা। এসবে অভ্যস্ত না। কেউ সামনে পরলে খুব খারাপ লাগে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে।শশুড় শাশুড়ীকে বুঝানো যাবে না তারা সব জানে বুঝে দেখছে। এছাড়া, এখন আমার করণীয় কি? কি করা উচিত? পর্দার জন্য আলাদা হয়ে যাওয়া কি ঠিক হবে?
দাদার আপন ভাই এবং সৎ ভাইয়ের সাথে দেখা দেওয়া যাবে কি? দাদা শ্বশুরের আপন ভাই এবং সৎ ভাইয়ের সাথে দেখা দেওয়া কি জায়েয আছে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার দুটি প্রশ্ন ছিলো, প্রথমটি হলো:- ☞ শার্ট প্যান্ট এগুলো বিধর্মীদের পোশাক কিনা? যদি তাদের পোশাক হয়ে থাকে তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী সেগুলো পড়া মুসলমানদের উপর জায়েজ কিনা? এবং হুকুম কী? দ্বিতীয়টি হলো:- হুজুর, বিবাহের আগে ছেলে ও মেয়েদের অবৈধ মেলামেশা ও কথাবার্তা বলা জায়েজ কিনা এবং এর হুকুম কি? কোরআন ও সুন্নাহর আলোকে জানানোর অনুরোধ।