পুরুষের সতর
পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত।
মহিলার সতর
নামাজের মধ্যে নারীর সতর হলো পুরো শরীর। তবে হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, দুই হাতের কবজি পর্যন্ত এবং দুই পা সতরের অন্তর্ভুক্ত নয়। কিন্তু পা ঢেকে নামাজ পড়া উত্তম ও সতর্কতাপূর্ণ।
গায়রে মাহরাম পুরুষের সামনে নারীর সতর হলো পুরো শরীর। বর্তমান ফিতনার যুগে মুখমণ্ডল ঢাকাও জরুরি পর্যায়ের বিধান।
মাহরাম পুরুষ বা নারীদের সামনে নারীর সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত । তবে শালীনতার জন্য বুক, পেট, পিঠ ইত্যাদি ঢেকে রাখাও জরুরি আদব ও পর্দার দাবি।