দাদার আপন ভাই এবং সৎ ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ, তবে দাদা শ্বশুরের আপন ও সৎ ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নেই।
কারণ, দাদার আপন এবং সৎ ভাই আপনার পিতার আপন বা সৎ চাচা হওয়ার কারণে আপনার চিরস্থায়ী মাহরাম। পক্ষান্তরে, দাদা শ্বশুরের আপন বা সৎ ভাই (স্বামীর পিতার আপন বা সৎ চাচা) আপনার জন্য মাহরাম নন; তারা সাধারণ গাইরে-মাহরাম বা পরপুরুষের মতোই। তাই তাদের সামনে সম্পূর্ণ পর্দা করা ফরজ।
قال الله تعالى: ﴿وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ﴾
سورة النور، الآية: ٣١
قال رسول الله ﷺ: «إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ»
صحيح البخاري، كتاب النكاح، رقم الحديث: ٥٢٣٢