ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
রোজা অবস্থায় চোখে ড্রপ দেওয়া জায়েজ, তবে নাকে এবং কানে ড্রপ দেওয়া জায়েজ নেই।
কারণ, নাকে বা কানে ড্রপ দিলে তার তরল পদার্থ নাক ও কানের ভেতরের সূক্ষ্ম ছিদ্র বা নালী বেয়ে সরাসরি حلق বা حلقوم (গলা ও পাকস্থলীতে) পৌঁছে যায়।
রোজা সহীহ হওয়ার প্রধান শর্ত হলো কুদরতী কোনো উন্মুক্ত প্রবেশপথ দিয়ে শরীরের ভেতরে কিছু প্রবেশ না করা। নাক ও কান সরাসরি গলার সাথে যুক্ত থাকায় সেখানে ড্রপ দিলে রোজা ভেঙে যায়। তবে চোখ থেকে গলার ভেতরের কুদরতী নালীটি অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় আধুনিক ও প্রাচীন ফিকহের সিদ্ধান্ত অনুযায়ী চোখের ড্রপ গলার ভেতর পৌঁছালেও তার দ্বারা রোজা ভঙ্গ হয় না।