আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল। জামাতের আগে মসজিদে প্রবেশ করার পরে মুসল্লীদের উদ্দেশ্য উচ্চ স্বুরে সালাম দেওয়ার বিধান কি? দলিল সহ দিলে ভালো হবে
নামাজে কাতার সোজা করা ওয়াজিব বললে কি ভুল হবে?
স্বামী যদি বলে তুমি চাইলে তালাক নিতে পারবে তখন স্ত্রী মনে মনে বলে ঠিক আছে নিলাম কিন্তু মুখে কিছু না বলে কেবল মাথা নাড়ে যেমন করে আমরা হ্যাঁ সুচক বুঝাই, ওইভাবে কেবল মাথা নাড়ে আর কিছুই বলে নি মুখে।এতে কি তালাক হবে???
কেউ যদি দুপুর ৩.৩০ এর ট্রেনে উঠে তখন দেখা যায় আছর, মাগরিব, ঈশা এই তিন ওয়াক্তেই ট্রেনে কাটাতে হয় অনেক সময়। (ট্রেনের ভিড়ের জন্য নামাজের জন্য যাওয়া টোটালি অসম্ভব একটা ব্যাপার হয়ে উঠে) তখন সে ব্যক্তির নামাজ আদায়ের জন্য করণীয় কি?
আসসালামুয়ালাইকুম , গতকাল রাতে গোসল ফরজ হয়ে গিয়েছিলো, ভোর রাতে উঠে মনে ছিলো না, ওজু করে তাজ্জুদ পড়ে, রোজা রাখার নিয়তে সেহেরি খেয়ে ফজরও পড়ে ফেলেছি। ফজর পড়ে তাজবিহ তাহলিল পড়ে শোয়ার পরে হঠাৎ মনে হয়েছে। এমতাবস্থায় কাল বিলম্ব না করে উঠে ফরজ গোসল করে আবার ফজরের সালাত আদায় করে তিলাওয়াত করে শুয়েছি। তখনও ওয়াক্ত ছিলো। কিন্তু খুব আফসোস আর ভয় লাগছে মনের ভিতরে তাহাজ্জুদ নাপাকি শরীর নিয়ে পড়েছি। আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমার মনের অজান্তে হয়েছে। এরজন্য কি আমি গুনাহগার হবো কিংবা আমার কোন কাফফারা দেয়া লাগবে? জানালে উপকৃত হতাম। আমি একটি বিশেষ হালতে আছে, বিশেষ রোগ ধরা পড়েছে, পরবর্তী রিপোর্টে যাতে খারাপ না আসে তাই নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। এমতাবস্থায় এই ভুল আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। আল্লাহ আমার ভুল ক্ষমা করুন। আমার জন্য দোয়া করবেন। এবং জানিয়ে উপকৃত করবেন দয়াকরে।
লটারিতে টাকা পেলে সেটা হারাম না হালাল হবে?
ফরজ গোসলের ওজু দিয়ে কি নামাজ আদায় করা যাবে,নাকি আবার ওজু করতে হবে?
মাসবুক ব্যক্তি ভুলে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিলে কোন ক্ষেত্রে সাহু সেজদা দিবে আর কোন ক্ষেত্রে দিবে না?
কোন শিয়া যদি আবু বক্কর সিদ্দিককে প্রথম খলিফা, ওমরকে দ্বিতীয় খলিফা, উসমান রাদিয়াল্লাহু আনহুকে তৃতীয় খলিফা না মানে তাহলে কি সে শিয়া কাফের হয়ে যায়?
ব্যাংকে জমা রাখা টাকার মুনাফা দিয়ে নিজের বাসার টয়লেট/ বাথরুম তৈরি করা যাবে?