৮৩১
কেরাত পড়ার সময় একই আয়াত একাধিকবার পড়া
প্রশ্নঃ ৮৩১. আসসালামু আলাইকুম
সালাতে সূরা তেলাওয়াতের সময় কিংবা শেষ বৈঠকে হঠাৎ করে যদি কোনো আয়াতের কোনো শব্দ ভুলে যাই তাহলে ওই আয়াতটা ২/৩ বার করে পড়ে মনে করার চেষ্টা করা কিংবা সূরাটা আবার প্রথম থেকে পড়া,,
অথবা যদি কোন শব্দ ভুল পড়ে সাথে সাথে ঠিক করে নিই তাহলে কি নামাজ বাতিল হবে বা সাহু সিজদাহ দিতে হবে?
অনেক সময় ধীর স্থিরভাবে তেলাওয়াত করতে গিয়ে বা অনেক পেরেশানিতে থাকলে এমনটা হয়ে যায়।
ওয়া আলাইকুমুস্সালাম ওয়া রাহমাতুল্লাহ।
নামাজে সূরার কোনো শব্দ ভুলে গেলে তা মনে করার জন্য ২/৩ বার পড়া, সূরাটি প্রথম থেকে পুনরায় পড়া, কিংবা ভুল শব্দ সাথে সাথে ঠিক করে নিলে নামাজ বাতিল হবে না এবং সাহু সিজদাহও দিতে হবে না।
তবে মনে করার চেষ্টা করার সময় যদি কোনো রুকন আদায় না করে টানা তিন তাসবিহ পরিমাণ সময় সম্পূর্ণ চুপচাপ ও দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকা হয়, তবে ওয়াজিব বিলম্বে আদায়ের কারণে সাহু সিজদাহ ওয়াজিব হবে।