আপনার রোজাটি হবে না। ফজরের সময় শুরু হওয়ার পর খাবার খেলে সেই দিনের রোজা ভেঙে যায়।
কারণ, রোজা সহীহ হওয়ার মূল শর্ত হলো সুবহে সাদেক বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার মুহূর্ত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ সকল প্রকার পানাহার থেকে সম্পূর্ণ বিরত থাকা।
ফজরের ওয়াক্ত শুরু হয় ৩টা ৪৬ মিনিটে, আর আপনি সাহরি খেয়েছেন ৪টার পরে। অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার প্রায় ১৪ মিনিট পর। অতএব, সময় শেষ হওয়ার পর খাবার খাওয়ার কারণে আপনার রোজাটি ভঙ্গ হয়ে গেছে।
قال الله تعالى: ﴿وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ﴾
سورة البقرة، الآية: ١٨٧
قال رسول الله ﷺ: «إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»
سنن ابى داوود، رقم الحديث: ٢٣٤٧
تَسَحَّرَ عَلَى ظَنِّ أَنَّ الْفَجْرَ لَمْ يَطْلُعْ، وَهُوَ طَالِعٌ أَوْ أَفْطَرَ عَلَى ظَنِّ أَنَّ الشَّمْسَ قَدْ غَرَبَتْ، وَلَمْ تَغْرُبْ قَضَاهُ، وَلَا كَفَّارَةَ عَلَيْهِ؛ لِأَنَّهُ مَا تَعَمَّدَ الْإِفْطَارَ كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ.
الفتاوى الهندية ١/١٩٤، كتاب الصوم، الباب الأول في تعريفه وتقسيمه وسببه ووقته وشرطه