সব নামাজ ও রোজার জন্যই নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোন নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত সহিহ হবে না। তবে নিয়তের ধরন এক নয়।
ফরজ ও ওয়াজিব নামাজে ওয়াক্ত নির্দিষ্ট করে নিয়ত করতে হয়—যেমন যোহরের ফরজ, এশার ফরজ, বিতর ওয়াজিব। শুধু “নামাজ পড়ছি” এই নিয়ত করলে ফরজ বা ওয়াজিব আদায় হবে না।
আর নফল নামাজে নির্দিষ্ট করে নিয়ত করা জরুরি নয়। মনে শুধু “নামাজ পড়ছি” বা “নফল পড়ছি” এই নিয়ত থাকলেই যথেষ্ট।
বিতিরের জন্য আলাদা নিয়ত লাগবে।
রোজার ক্ষেত্রেও নিয়ত জরুরি। রমজান ও নফল রোজায় রাত থেকে নিয়ত না করলেও দিনের অর্ধেকের আগে নিয়ত করা যায়, যদি সুবহে সাদিক থেকে কিছু না খেয়ে থাকে। কিন্তু কাযা, কাফফারা ও মান্নতের রোজায় রাত থেকেই নির্দিষ্ট নিয়ত করতে হবে।
قال رسول الله ﷺ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ»
صحيح البخاري، كتاب بدء الوحي، رقم الحديث: ١
قال رسول الله ﷺ: «مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ مِنَ اللَّيْلِ فَلَا صِيَامَ لَهُ»
سنن أبي داود، كتاب الصوم، رقم الحديث: ٢٤٥٤
فَإِنَّ النِّيَّةَ شَرْطٌ لِصِحَّةِ الصَّلَاةِ
حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي ١/١٠٦
كقضاء رمضان والنذر المطلق والكفارات فلا يجوز إلا بنية من الليل والنفل كله يجوز بنية قبل الزوال
مختصر القدوري ١/٦٢