৮৩০
এক মুষ্টির ভিতরে সৌন্দর্যের জন্য দাড়ি কাটা
প্রশ্নঃ ৮৩০. হুজুর, আমার জানার বিষয় একজনের দাড়ি এখনো একমুষ্টি পরিমাণ হয়নি।কিছু কিছু দাড়ি অনেক বড় বড় হয়েছে। এখন ওই ব্যক্তি সৌন্দর্যের জন্য ওই বড়গুলো কেটে সবগুলো সমান করলে কি কোন সমস্যা হবে?
একমুষ্টি পরিমাণ হওয়ার আগে দাড়ি কাটা বা সমান করা জায়েজ না। দাড়ি এখনো একমুষ্টি না হয়ে থাকলে সৌন্দর্যের জন্য বড় চুলগুলো কেটে ছোট বা সমান করা মাকরুহে তাহরীমী বা হারামের কাছাকাছি গুনাহ।