বাহির থেকে কনি ব্যাঙ মসজিদে প্রবেশ করে, প্রস্রাব ও পায়খানা করে। এসবের বিধান কি?
কবুতরের বিষ্ঠা কি পবিত্র নাকি অপবিত্র।
টয়লেটের মশা মাছি শরীরে বসলে শরীর নাপাক হবে কি?
প্লাস্টিক এর টেবিল এ তরল নাপাকী পরে শুকিয়ে গিয়েছে এবং আলামত আছে বলে মনে হয় না। ওইখানে বোতল এর পানি পরে আমার শরীরে লেগেছে এখন শরীর বা কাপড় নাপাক হবে কি?
বৃষ্টির সময় রাস্তাঘাটে (ঢাকা শহরে) যে পানি থাকে সেটা কাপড়ে লাগলে কি নাপাক হবে? (রাস্তায় ড্রেন আছে)
আসসালামুয়ালাইকুম , গতকাল রাতে গোসল ফরজ হয়ে গিয়েছিলো, ভোর রাতে উঠে মনে ছিলো না, ওজু করে তাজ্জুদ পড়ে, রোজা রাখার নিয়তে সেহেরি খেয়ে ফজরও পড়ে ফেলেছি। ফজর পড়ে তাজবিহ তাহলিল পড়ে শোয়ার পরে হঠাৎ মনে হয়েছে। এমতাবস্থায় কাল বিলম্ব না করে উঠে ফরজ গোসল করে আবার ফজরের সালাত আদায় করে তিলাওয়াত করে শুয়েছি। তখনও ওয়াক্ত ছিলো। কিন্তু খুব আফসোস আর ভয় লাগছে মনের ভিতরে তাহাজ্জুদ নাপাকি শরীর নিয়ে পড়েছি। আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমার মনের অজান্তে হয়েছে। এরজন্য কি আমি গুনাহগার হবো কিংবা আমার কোন কাফফারা দেয়া লাগবে? জানালে উপকৃত হতাম। আমি একটি বিশেষ হালতে আছে, বিশেষ রোগ ধরা পড়েছে, পরবর্তী রিপোর্টে যাতে খারাপ না আসে তাই নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। এমতাবস্থায় এই ভুল আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। আল্লাহ আমার ভুল ক্ষমা করুন। আমার জন্য দোয়া করবেন। এবং জানিয়ে উপকৃত করবেন দয়াকরে।