৮৯৬
ভুলে নাপাক অবস্থায় নামাজ পড়লে করণীয়
প্রশ্নঃ ৮৯৬. আসসালামুয়ালাইকুম ,
গতকাল রাতে গোসল ফরজ হয়ে গিয়েছিলো,
ভোর রাতে উঠে মনে ছিলো না,
ওজু করে তাজ্জুদ পড়ে, রোজা রাখার নিয়তে সেহেরি খেয়ে ফজরও পড়ে ফেলেছি।
ফজর পড়ে তাজবিহ তাহলিল পড়ে শোয়ার পরে হঠাৎ মনে হয়েছে।
এমতাবস্থায় কাল বিলম্ব না করে উঠে ফরজ গোসল করে আবার ফজরের সালাত আদায় করে তিলাওয়াত করে শুয়েছি। তখনও ওয়াক্ত ছিলো। কিন্তু খুব আফসোস আর ভয় লাগছে মনের ভিতরে তাহাজ্জুদ নাপাকি শরীর নিয়ে পড়েছি।
আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমার মনের অজান্তে হয়েছে।
এরজন্য কি আমি গুনাহগার হবো কিংবা আমার কোন কাফফারা দেয়া লাগবে?
জানালে উপকৃত হতাম।
আমি একটি বিশেষ হালতে আছে, বিশেষ রোগ ধরা পড়েছে,
পরবর্তী রিপোর্টে যাতে খারাপ না আসে তাই নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি।
এমতাবস্থায় এই ভুল আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে।
আল্লাহ আমার ভুল ক্ষমা করুন।
আমার জন্য দোয়া করবেন।
এবং জানিয়ে উপকৃত করবেন দয়াকরে।
ভুলে যাওয়ার কারণে নাপাক অবস্থায় তাহাজ্জুদ ও ফজর পড়ায় আপনার কোনো গুনাহ হবে না এবং এর জন্য কোনো কাফফারাও দিতে হবে না। ওয়াক্ত থাকতে মনে হওয়া মাত্রই গোসল করে ফজর নামাজ পুনরায় আদায় করে নেওয়ায় আপনার ফরজ দায়িত্ব সঠিকভাবে আদায় হয়ে গেছে। নাপাকির কারণে তাহাজ্জুদ নামাজটি না হলেও আপনার সদিচ্ছা ও ব্যাকুলতার কারণে আল্লাহ আপনাকে নিয়তের কারণে পূর্ণ সওয়াব দান করবেন।
আল্লাহ তাআলা আপনার রোগ সম্পূর্ণ নিরাময় করে দিন এবং পরবর্তী রিপোর্ট যেন একদম সুস্থ ও ভালো আসে—এই দোয়া করি।