ট্রেনের অতিরিক্ত ভিড়ের কারণে যদি সিট থেকে উঠে নামাজের নির্দিষ্ট জায়গায় যাওয়া কোনোভাবেই সম্ভব না হয়, তবে নিজের সিটে বসেই ইশারা-ইঙ্গিতের মাধ্যমে যথাসময়ে নামাজ আদায় করে নিতে হবে। এ ক্ষেত্রে দাঁড়ানো বা সিজদা করার জায়গা না থাকলে সিটে কিবলামুখী হয়ে বসে রুকু এবং সিজদার জন্য মাথা একটু ঝুঁকিয়ে নামাজ পড়তে হবে।