ফরজ গোসলের ওজু দিয়ে নতুন করে ওজু ছাড়াই সরাসরি নামাজ আদায় করা যাবে। গোসলের শুরুতে ওজু করা সুন্নাত, তবে কেউ যদি শুরুতে ওজু নাও করে কেবল পুরো শরীরে পানি ঢেলে ফরজ গোসল সম্পন্ন করে, তাহলেও তার ওজু হয়ে যায়। যেহেতু ফরজ গোসলের মাধ্যমে পুরো শরীর পবিত্র হয়, তাই নামাজের জন্য আলাদা করে পুনরায় ওজু করার কোনো প্রয়োজন নেই। তবে গোসলের পর বা গোসল চলাকালীন যদি ওজু ভঙ্গের কোনো কারণ (যেমন বায়ুত্যাগ বা প্রস্রাব) ঘটে, কেবল তখনই নামাজ পড়ার জন্য আবার ওজু করতে হবে।
قال الله تعالى: ﴿وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا﴾
سورة المائدة، الآية: ٦
عن عائشة رضي الله عنها: «كَانَ النَّبِيُّ ﷺ لَا يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ»
سنن الترمذي، كتاب الطهارة، رقم الحديث: ١٠٧
واتفق جمهور أهل العلم على أن الغسل الواجب يجزئ عن الوضوء إذا كان لرفع حدث أكبر، كالجنابة، أو الحيض، أو النفاس.
النهاية في شرح الهداية - السغناقي ١/٥٠