মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে দেখতে হবে—সে ইমামের সালামের একদম সাথে সাথে সালাম ফিরিয়েছে, নাকি ইমামের সালামের পরে একটু দেরি করে ফিরিয়েছে।
যদি ইমামের সালামের সাথে সাথেই ভুলে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার ওপর সাহু সেজদা ওয়াজিব হবে না। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাকি রাকাত আদায় করবে।
আর যদি ইমামের সালাম ফেরানোর পরে সে ভুলে আলাদা করে সালাম ফিরায়, অর্থাৎ ইমামের সালামের পর কিছুটা সময় পার হয়ে তার নিজের ভুলে সালাম হয়, তাহলে তার ওপর সাহু সেজদা ওয়াজিব হবে। তখন বাকি রাকাতগুলো পড়ে শেষে সাহু সেজদা করবে।
قال رسول الله ﷺ: «إِذَا نَسِيَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ»
صحيح مسلم، كتاب المساجد ومواضع الصلاة، رقم الحديث: ٥٧١
وإن سلم مع الإمام مقرنا له أو قبله ساهيا فلا سهو عليه لأنه في حال اقتدائه وإن سلم بعده يلزمه السهو لأنه منفرد
حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح ١/٤٦٥