না, শুধু আবু বকর সিদ্দিক রা.-কে প্রথম খলিফা, উমর রা.-কে দ্বিতীয় খলিফা, উসমান রা.-কে তৃতীয় খলিফা না মানার কারণে তাকে কাফের বলা যাবে না।
তবে এটা আহলুস সুন্নাহর আকিদার বিরোধী, গোমরাহী ও বিদআত। কারণ সাহাবায়ে কেরামের খেলাফতের এই ধারাবাহিকতা উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত। তবে শুধু “খলিফার ক্রম” অস্বীকার করলেই তাকফির করা হবে না।
কিন্তু যদি সে আবু বকর রা.-এর সাহাবি হওয়া অস্বীকার করে, সাহাবিদের কাফের-মুরতাদ বলে, কোরআনের স্পষ্ট আয়াত অস্বীকার করে, অথবা হযরত আয়েশা রা.-এর পবিত্রতার ওপর অপবাদ দেয়—তাহলে সেটা কুফর হবে।
قال الله تعالى: ﴿وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ﴾
سورة التوبة، الآية: ١٠٠
قال رسول الله ﷺ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي: أَبِي بَكْرٍ وَعُمَرَ»
سنن الترمذي، كتاب المناقب، رقم الحديث: ٣٦٦٢
وقال الطحاوي رحمه الله: وَنُحِبُّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ ﷺ، وَلَا نُفْرِطُ فِي حُبِّ أَحَدٍ مِنْهُمْ، وَلَا نَتَبَرَّأُ مِنْ أَحَدٍ مِنْهُمْ، وَنُبْغِضُ مَنْ يُبْغِضُهُمْ، وَبِغَيْرِ الْخَيْرِ يَذْكُرُهُمْ، وَلَا نَذْكُرُهُمْ إِلَّا بِخَيْرٍ، وَحُبُّهُمْ دِينٌ وَإِيمَانٌ وَإِحْسَانٌ، وَبُغْضُهُمْ كُفْرٌ وَنِفَاقٌ وَطُغْيَانٌ
العقيدة الطحاوية، ص: ٦٨
اتَّفَقَ الْأَئِمَّةُ عَلَى تَضْلِيلِ أَهْلِ الْبِدَعِ أَجْمَعَ وَتَخْطِئَتِهِمْ، وَسَبُّ أَحَدٍ مِنْ الصَّحَابَةِ وَبُغْضُهُ لَا يَكُونُ كُفْرًا، لَكِنْ يُضَلَّلُ
رد المحتار على الدر المختار، ٤/٢٣٧