ব্যাংকে জমা রাখা টাকার যে সুদ আসে, সেটা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েয নয়। কারণ সুদের মাল মূলত হারাম মাল। তাই এই টাকা দিয়ে নিজের বাসার টয়লেট, বাথরুম, ঘর বা অন্য কোনো ব্যক্তিগত জিনিস বানানো বৈধ হবে না।
তবে যদি কেউ ইতিমধ্যে এমন টাকা পেয়ে যায়, তাহলে তা সওয়াবের নিয়তে নয়; বরং হারাম মাল থেকে মুক্তি পাওয়ার জন্য গরিব-মিসকীন, জনকল্যাণমূলক কাজ, রাস্তা-ঘাট, পাবলিক টয়লেট ইত্যাদিতে দিয়ে দিবে। নিজের উপকারে লাগাবে না।
قال الله تعالى: ﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا﴾
سورة البقرة، الآية: ٢٧٥
عن جابر رضي الله عنه قال: «لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ»
صحيح مسلم، كتاب المساقاة، رقم الحديث: ١٥٩٨
وَيَرُدُّونَهَا عَلَى أَرْبَابِهَا إنْ عَرَفُوهُمْ، وَإِلَّا تَصَدَّقُوا بِهَا لِأَنَّ سَبِيلَ الْكَسْبِ الْخَبِيثِ التَّصَدُّقُ إذَا تَعَذَّرَ الرَّدُّ عَلَى صَاحِبِهِ.
حاشية ابن عابدين = رد المحتار ط الحلبي ٦/٣٨٥، كتاب الحظر والإباحة، فصل في البيع