ওজু ছাড়া দুরুদ শরিফ পড়া জায়েজ এবং এতে কোনো গুনাহ। ওজু না থাকলেও মুখে দুরুদ শরিফ, ইস্তিগফার বা আল্লাহ্ তায়ালার যেকোনো নামের জিকির ও দোয়া নির্দ্বিধায় পড়া যায়। ইসলামে কেবল নামাজ আদায় করা, কাবা শরিফ তাওয়াফ করা এবং পবিত্র কোরআন স্পর্শ করার জন্য ওজু থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে ওজু অবস্থায় দরুদ শরিফ পাঠ করা অধিক উত্তম এবং এটি আদবের শামিল।