কেউ নিজের এলাকা থেকে প্রায় ৭৮ কিলোমিটার বা তার বেশি দূরে সফরের নিয়তে বের হলে শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়। তবে নিজ শহর/গ্রামের সীমানা পার হওয়ার পর থেকেই মুসাফিরের হুকুম শুরু হবে। আর যেখানে যাচ্ছে, সেখানে যদি ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত করে, তাহলে সেখানে পৌঁছে সে মুকিম হয়ে যাবে; তখন আর কসর করবে না। কিন্তু ১৫ দিনের কম থাকার নিয়ত হলে সে মুসাফির থাকবে। মুসাফির জোহর, আসর ও এশার ৪ রাকাত ফরজ ২ রাকাত করে পড়বে। ফজর, মাগরিব ও বিতর কসর হয় না; এগুলো পূর্ণই পড়তে হবে।
মুসাফিরের ফজরের ফরজ দুই রাকাতই পড়তে হবে, এতে কোনো কসর নেই। আর ফজরের দুই রাকাত সুন্নত খুব গুরুত্বপূর্ণ সুন্নত, তাই সফরেও সুযোগ থাকলে পড়ে নেওয়া উত্তম।
قال الله تعالى: ﴿وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ﴾
سورة النساء، الآية: ١٠١
عن ابن عمر رضي الله عنهما قال: «صَحِبْتُ النَّبِيَّ ﷺ فَكَانَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ»
صحيح البخاري، كتاب تقصير الصلاة، رقم الحديث: ١١٠٢
وَيَعْلَمُونَ أَنَّ بَيْنَ هَذَا الْوَقْتِ وَبَيْنَ خُرُوجِ الْقَافِلَةِ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَصَاعِدًا يُتِمُّونَ أَرْبَعًا.
الفتاوى العالمكيرية = الفتاوى الهندية ١/١٤٠
فلا قصر للثنائي والثلاثي ولا للوتر فإنه فرض عملي ولا في السنن فإن كان في حال نزول وقرار وأمن يأتي
حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح ١/٤٢٢