নামাজরত ব্যক্তির পাশে কেউ কোনো বস্তু আদান-প্রদান করলে নামাজী ব্যক্তির নামাজে কোনো ক্ষতি হবে না এবং তাঁর করণীয় কিছু নেই, তিনি স্বাভাবিকভাবেই নামাজ শেষ করবেন। তবে পাশে থাকা অন্য মুসল্লিদের উচিত নামাজীর মনোযোগ নষ্ট হতে পারে এমন কাজ থেকে বিরত থাকা এবং তাঁর সিজদার জায়গার ওপর দিয়ে হাত বাড়িয়ে কিছু লেনদেন না করা।