নরম তোষক বা গদিযুক্ত আরামদায়ক জায়নামাজে নামাজ আদায় করায় কোনো সমস্যা নেই, যদি সিজদা করার সময় কপাল ও নাক জমিনে স্থিরভাবে আটকে থাকে। সিজদার মূল শর্ত হলো কপাল এমনভাবে স্থির হতে হবে যেন চাপ দিলে তা আর নিচে ডেবে যায় না।
কিন্তু তোষক বা ফোম যদি এতটাই নরম হয় যে চাপ দেওয়ার পরও কপাল নিচের দিকে ডেবে যেতেই থাকে এবং কোনো শক্ত ভাব অনুভব করা না যায়, তবে সেখানে সিজদা শুদ্ধ হবে না।