পণ্য নিজের মালিকানায় আসার আগে সরাসরি বিক্রি করা জায়েজ নয়। তবে প্রি-অর্ডার ব্যবসা জায়েজ করার দুটি উপায় আছে:
১. প্রতিনিধি (Agent) হওয়া: কাস্টমারকে বলবেন আপনি তার হয়ে অন্য জায়গা থেকে পণ্যটি এনে দিচ্ছেন এবং এর জন্য নির্দিষ্ট সার্ভিস চার্জ বা কমিশন নিচ্ছেন।
২. বাইয়ে সালাম (অগ্রিম ক্রয়): পণ্যের বিবরণ ও ডেলিভারির সময় সুনির্দিষ্ট করে কাস্টমারের কাছ থেকে পুরো টাকা অগ্রিম বুঝে নেবেন, তারপর পণ্য এনে দেবেন।
তবে যেসব পণ্যের ওজন, বিবরণ, সাইজ, রং ও গুণগত মান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে চুক্তি করা যায় সেগুলোতেই বাইয়ের সালাম জায়েজ। যেমন— চাল, ডাল, রেডিমেড পোশাক, নতুন গ্যাজেট বা নির্দিষ্ট মডেলের ফার্নিচার।
আর যেসব পণ্যের গুণগত মান বা আকার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না এবং পরে ঝগড়া হওয়ার আশঙ্কা থাকে তাতে বাইয়ে সালাম জায়েজ না। যেমন— গাছের কাঁচা ফল বা ক্ষেতের নির্দিষ্ট অংশের ফসল, পশু, পাখি বা মাছের মতো জীবন্ত প্রাণী।