কসরের ক্ষেত্রে নিজ এলাকা অতিক্রম করা বলতে নিজের গ্রাম বা শহরের সিটি কর্পোরেশনের শেষ সীমানা বোঝায়। ইউনিয়ন বা উপজেলা নয়।
আপনি যে গ্রাম বা শহরে বসবাস করেন, তার ঘরবাড়ি ও লোকালয় যেখানে গিয়ে শেষ হয়েছে, সেই সীমানা পার হলেই আপনার কসর শুরু হয়ে যাবে। মাঝখানে যদি কোনো ফসলের মাঠ, নদী বা খালি জায়গা থাকে যা পার হওয়ার পর অন্য গ্রাম বা শহর শুরু হয়, তবে সেই খালি জায়গায় পৌঁছা মাত্রই আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন।