৮৭৫
মাগরিবের নামাজে এক রাকাত পেলে কয়টা বৈঠক করতে হবে?
প্রশ্নঃ ৮৭৫. মাগরিবের ফরজ নামাজের প্রথম দুই রাকাত না পেলে। ইমাম সাহেবের সাথে এক রাকাত পড়ার পর। মাসবুক হয়ে বাকি দুই রাকাত পড়ার সময়। উভয় রাখাতে বৈঠক করতে হবে নাকি শুধু শেষ বৈঠক করতে হবে??
দলিল সহ জানতে চাই
ইমামের সাথে মাগরিবের শেষ রাকাত পাওয়ার পর, বাকি দুই রাকাত পড়ার সময় উভয় রাকাতেই বৈঠক করতে হবে। অর্থাৎ, ইমামের পর নিজের প্রথম রাকাতেও বসবেন, দ্বিতীয় রাকাতেও বসবেন।
এর কারণ হলো, নামাজের রাকাত গণনার ক্ষেত্রে আপনি ইমামের সাথে যা পেয়েছেন তা আপনার প্রথম রাকাত।