পুকুর বা নদীতে স্বাভাবিকভাবে পুরো শরীর ডুবিয়ে গোসল করলে গোসলের ফরজ আদায় হয়ে যাবে। আলাদাভাবে ওজু করার কোনো প্রয়োজন নেই, ওই গোসল দিয়েই নামাজ পড়া যাবে।
তবে দুটি বিষয় খেয়াল রাখতে হবে:
১. কুলি করা এবং নাকে পানি দেওয়া গোসলের ফরজ। নদীতে বা পুকুরে ডুব দেওয়ার সময় বা ডুব থেকে উঠে অবশ্যই ভালো করে কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে।
২. শরীরের কোনো অংশ যেন শুকনো না থাকে।
এই নিয়ম মেনে নদীতে বা পুকুরে ডুব দিলে গোসল এবং ওজু দুটোই একসাথে হয়ে যায়।