৮৭১
সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে ফেললে
প্রশ্নঃ ৮৭১. সাহু সেজদা ভুলবশত না দিয়ে দুটো সালাম ফেরানোর পর মনে পড়লে কি করব? (কারো সাথে কথা বলিনি বা উঠে যায়নি)
দুটো সালাম ফেরানোর পর যদি অন্য কোনো কথা না বলে থাকেন বা কিবলার দিক থেকে সড়ে না যান, তবে মনে পড়া মাত্রই আপনি সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করতে পারবেন।