ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
'রাযিয়াল্লাহু আনহু' বাক্যটি একটি দোয়া। তাই যেকোনো ঈমানদারের জন্যই এই দোয়া করা জায়েজ। কিন্তু মুসলিম উম্মাহর দীর্ঘদিনের নিয়ম বা পরিভাষা অনুযায়ী, এই বাক্যটি কেবল রাসূলুল্লাহ ﷺ-এর সাহাবীদের জন্য সুনির্দিষ্ট হয়ে গেছে। আর সাধারণ মানুষের ক্ষেত্রে 'রাহিমাহুল্লাহ' বা 'হাফিজাহুল্লাহ' ব্যবহার করা হয়।
তাই সাহাবীদের সাথে সাধারণ মানুষের নামের পার্থক্য বজায় রাখার জন্য এটি অন্য কারো নামের শেষে ব্যবহার না করাই উত্তম।