জামাতে কাতার সোজা করার ও নির্দেশ দেওয়ার মূল দায়িত্ব ও অধিকার হলো ইমাম সাহেবের।
রাসূলুল্লাহ ﷺ নিজে জামাত শুরু করার আগে কাতার সোজা করার নির্দেশ দিতেন। ইমামের দায়িত্ব হলো তাকবীরে তাহরীমা বলার আগে পেছনের দিকে তাকিয়ে কাতার সোজা হয়েছে কিনা তা নিশ্চিত করা।
তবে ইমামের অনুমতি বা নির্দেশে মুয়াজ্জিন সাহেব বা অন্য কেউ কাতার সোজা করার জন্য মুসল্লিদের বলতে পারেন।