ফরজ নামাজের পর সুন্নত নামাজ থাকলে সুন্নতের জন্য দ্রুত দাঁড়িয়ে যাওয়া সুন্নাহসম্মত এবং এতেই সওয়াব বেশি। ইমামের সাথে সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের অবিচ্ছেদ্য অংশ নয়, বরং ফরজ নামাজের পর জিকির-আজকার করা এবং এরপর সুন্নত পড়া শরিয়তের নিয়ম। তবে সংক্ষিপ্ত দোয়া করতে কোন সমস্যা নেই।