প্রশ্নঃ ৮৪৭. জবাইকৃত গরু অথবা ছাগলের চামড়া রান্না করে খাওয়া কি ইসলামে জায়েজ? বিস্তারিত জানতে চাই
জবাইকৃত হালাল পশুর চামড়া ভালো করে পরিষ্কার ও পশম মুক্ত করে রান্না করে খাওয়া জায়েজ। চামড়া পশুর শরীরেরই একটি অংশ এবং এটি অপবিত্র কোনো উপাদান নয়, তাই এটি খাওয়া হারাম হওয়ার কোনো কারণ নেই। বিশ্বের অনেক মুসলিম দেশ ও অঞ্চলে এটি খাওয়ার প্রচলন রয়েছে।