যিনি নিজের এলাকার সীমানা পার হয়ে কমপক্ষে ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে রওনা হয়েছেন, তিনি মুসাফির।
আপনার নিজ এলাকার শেষ সীমানা পার হওয়ার পর থেকেই নামাজ কসর করা শুরু করতে হবে। ঘরের ভেতর বা নিজ এলাকার ভেতরে থাকা অবস্থায় কসর করা যাবে না।
সফর শেষ করে আবার যখন নিজ এলাকার সীমানায় ফিরে আসবেন, তখন কসর শেষ হয়ে যাবে এবং পূর্ণ নামাজ পড়তে হবে।
এছাড়া সফরের গন্তব্যে পৌঁছানোর পর যদি সেখানে টানা ১৫ দিন বা তার বেশি সময় থাকার নিয়ত করেন, তাহলেও কসর শেষ হয়ে যাবে এবং সেখানে পৌঁছানোর পর থেকেই পুরো নামাজ পড়তে হবে। তবে ১৫ দিনের কম থাকার নিয়ত থাকলে সেখানেও কসর পড়তে হবে।