টয়লেট গোসলখানা একত্রে থাকলে সেখানে ওযুতে বিসমিল্লাহ বলা যাবে?
প্রশ্নঃ ৮৪১. টয়লেট+গোসলখানা একসাথে থাকলে কি সেখানে অযুর সময় বিসমিল্লাহ্ বলা যাবে?
টয়লেট ও গোসলখানা একসাথে থাকলে কমোড বা প্যান যদি সামান্য আড়ালে থাকে অথবা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তবে ওজু শুরু করার সময় মনে মনে 'বিসমিল্লাহ' বলা যাবে। তবে মুখে স্পষ্ট আওয়াজ করে বা উচ্চস্বরে আল্লাহর নাম উচ্চারণ করা মাকরূহ।