আখেরী বৈঠকে তাশাহহুদ পড়ার পর ভুলে দাঁড়িয়ে গেলে এবং বাড়তি রাকাতের সেজদা করার আগে মনে পড়লে বসে যেতে হবে। কিন্তু যদি বাড়তি রাকাতের সেজদা করে ফেলেন, তবে তার সাথে আরও এক রাকাত মিলিয়ে চার রাকাতের নামাজকে ছয় রাকাত বা দুই রাকাতের নামাজকে চার রাকাত বানিয়ে নিতে হবে।
এই অবস্থায় শেষে সাহু সেজদা দিলে আপনার ফরজ নামাজটি আদায় হয়ে যাবে এবং শেষের দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে।
তবে ফরজ নামাজের আখেরী বৈঠকে না বসে সরাসরি দাঁড়িয়ে গেলে ফরজ বাতিল হয়ে পুরো নামাজটি নফল হয়ে যাবে।