সাধারণ অবস্থায় কোনো কারণ ছাড়া শুধু শুক্রবার দিনকে নির্দিষ্ট করে এককভাবে নফল রোজা রাখা মাকরুহ। কিন্তু যদি বিশেষ কোনো ফযিলতপূর্ণ দিন (যেমন আশূরা বা ১০ই মহররম, আরাফাহর দিন) কাকতালীয়ভাবে শুক্রবারের দিনে চলে আসে, তবে সেই বিশেষ দিনের নিয়তে শুক্রবার শুধু একটি রোজা রাখলেও কোনো মাকরুহ হবে না এবং তা সম্পূর্ণ জায়েজ।
তবে আশূরার রোজার ক্ষেত্রে ইহুদীদের সাদৃশ্য পরিহার করার জন্য আল্লাহর রাসূল ﷺ ১০ই মহররমের সাথে মিলিয়ে আগে বা পরে আরও একটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই আশূরার পূর্ণ সওয়াব অর্জনের জন্য দুটি রোজা রাখা উত্তম।