প্রত্যেক নামাজে মৌখিকভাবে নিয়ত করা জরুরী নয়। মুখে নিয়ত না করলেও নামাজ সহীহ হবে।
কারণ, নিয়তের আসল স্থান হলো মানুষের অন্তর বা মন। কোনো নামাজ পড়ার সময় অন্তরে সেই নির্দিষ্ট নামাজের দৃঢ় ইচ্ছা থাকাই ফরয নিয়ত হিসেবে গণ্য। মুখে আরবী বা বাংলায় উচ্চারণ করে নিয়ত করা জরুরি কোনো বিধান নয়।