বাঙালি মুসলিম অন্য কোনো দেশে গেলেও হানাফী মাযহাব অনুযায়ীই ইবাদত-বন্দেগী বজায় রাখবে। দেশ পরিবর্তনের কারণে মাযহাব পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই।
তবে যদি কোনো হানাফী ব্যক্তি অন্য মাযহাবের ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করেন, তবে তার নামাজ হয়ে যাবে। ইমামের রুকু-সিজদার রফউল ইয়াদাইন বা জোরে আমীন বলার কারণে হানাফী মুক্তাদীর নামাজে কোনো ক্ষতি হবে না।