রমজানের কাযা রোজা রাখার সময় একই সাথে শাওয়ালের নফল ছয় রোজার নিয়ত করলে শাওয়ালের রোজার সওয়াব পাওয়া যাবে না। কেবল রমজানের কাযা রোজাই আদায় হবে।
কারণ, নামাজের ক্ষেত্রে ফরয আদায়কারীর পেছনে নফলের নিয়ত করা জায়েজ হলেও, রোজার ক্ষেত্রে বিধান ভিন্ন। রোজা একটি স্বতন্ত্র ও একক ইবাদত। বিশেষ করে রমজানের কাযা রোজা হলো একটি নির্দিষ্ট ‘ফরয’ দায়িত্ব, যার জন্য সম্পূর্ণ পৃথক এবং একনিষ্ঠ নিয়ত করা শর্ত।