৮১৮
ওয়াক্ত হওয়ার পর মসজিদে না গিয়ে হিফজ খানায় জামাত করলে হবে?
প্রশ্নঃ ৮১৮. নামাজের ওয়াক্ত হওয়ার পরে মসজিদে আজান হওয়ার আগে যদি হেফাজ খানার ছাত্রদের নিয়ে জামাতে নামাজ আদায় করে তাহলে সেটা হবে?
নামাজের ওয়াক্ত হওয়ার পর মসজিদে আযান দেওয়ার আগেই হিফজ খানার ছাত্রদের নিয়ে জামাত করলে নামাজ হয়ে যাবে।
তবে আজান দিতে হবে। আজান না দিলে সুন্নত তরক করার কারণে জামাত মাকরুহ হবে।