ভুলবশত বা অসাবধানতাবশত মুখ থেকে মিথ্যা কথা বের হয়ে গেলে আপনার আশুরার রোজা ভাঙবে না। রোজা হয়ে যাবে। রোজা ভঙ্গের সম্পর্ক মূলত পানাহার ও স্ত্রী সহবাসের সাথে।
তবে মনে রাখা জরুরি, ইচ্ছা করে হোক বা ভুলবশত—মিথ্যা বলা সব অবস্থাতেই একটি বড় গুনাহ। বিশেষ করে রোজার মতো পবিত্র ইবাদতে লিপ্ত থাকা অবস্থায়।