পড়ার পর দ্রুত ভুলে যাওয়া মূলত রিভিশন না দেওয়া এবং ভুল পদ্ধতির কারণে হয়। পড়া দীর্ঘসময় মনে রাখতে এই নিয়মগুলো ফলো করুন -
আজকে যা পড়বেন, তা ১ দিন পর, ৩ দিন পর এবং ৭ দিন পর—এই বিরতিতে অন্তত একবার চোখ বুলিয়ে রিভিশন দিন। শুধু রিডিং না পড়ে, পড়ার পর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় সংক্ষেপে লিখুন অথবা অন্য কাউকে পড়াটি বুঝিয়ে বলুন।
বিশেষ করে চোখের গুনাহ ও অতিরিক্ত মোবাইল ব্যবহার স্মৃতিশক্তি দ্রুত কমিয়ে দেয়, তাই এগুলো পরিহার করুন। এছাড়া প্রতিবার পড়ার আগে ও পরে "রাব্বি জিদনি ইলমা" দোয়াটি পড়ুন। ধৈর্য ধরে এই নিয়মগুলো মেনে চললে পড়া মনে থাকবে।