কেমন আছ প্রশ্নের জবাবে ঠেকে পড়ে বা লোকদেখানো ভালো আছি বলা উচিত নয়, কারণ এতে মুখে এক আর অন্তরে আরেক থাকার দরুণ একপ্রকার কপটতা প্রকাশ পায়।
ইসলামের শিক্ষা হলো, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বদা সব হালতে আলহামদুলিল্লাহ বলা। আপনি যদি কষ্টের মধ্যে থাকেন, তবে বলতে পারেন—আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন ভালো আছি। এতে আল্লাহ রাগও হবেন না, আবার মিথ্যাও বলা হবে না। কারণ আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো, আমি যে অবস্থায় আছি তার চেয়েও খারাপ হতে পারত, তাই আল্লাহর শুকরিয়া। এরপর চাইলে নিজের কষ্টের কথা বা অসুস্থতার কথা প্রকাশ করা জায়েজ, এতে কোনো গুনাহ হয় না।
قال الله تعالى: ﴿لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ﴾
سورة إبراهيم، الآية: ٧
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ
سنن ابن ماجه - ت عبد الباقي ٢/١٢٥٠، رقم الحديث: ٣٨٠٣