মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ কোনো ইতিহাস গ্রন্থ নয়, এটি একটি কাল্পনিক উপন্যাস। এতে ইতিহাসের নামে অনেক ভিত্তিহীন কিচ্ছা-কাহিনী ও অতিরঞ্জিত বিষয় যুক্ত করা হয়েছে, যা শরীয়ত ও বিশুদ্ধ ইতিহাসের পরিপন্থী।
ইমাম হাসান ও হোসাইন (রা.)-এর শাহাদাত এবং কারবালার সঠিক, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ ইতিহাস জানতে বিষাদ-সিন্ধুর অনুরূপ কোনো কাল্পনিক বই না খুঁজে, নিচের নির্ভরযোগ্য বইগুলো পড়া উচিত:
শহীদে কারবালা — মুফতি শফী (রহ.)।
কারবালার শিক্ষা মুফতি আমিনী (রহ.)
কারবালার আসল ইতিহাস — মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী (রহ.)।
ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু — মাওলানা মুহাম্মদ তাকী উসমানী।
এসব বইয়ে কাল্পনিক রূপকথা বর্জন করে সম্পূর্ণ নির্ভরযোগ্য বর্ণনা ও দলিলভিত্তিক সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে।