ঢাকা থেকে সরাসরি বাপের বাড়িতে গিয়ে যদি একটানা ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, তবে আপনাকে কসর পড়তে হবে।
আর ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত করলে পূর্ণ নামাজ পড়তে হবে।
স্বামীর বাড়ি আপনার স্থায়ী ঠিকানা 'ওয়াতনে আসলী' হওয়ায়, সেখানে প্রবেশ করলেই আপনার সফর শেষ হয়ে যাবে। তাই স্বামীর বাড়িতে অবস্থানকালে দিন বা সময়ের কোনো শর্ত ছাড়াই সর্বদা পূর্ণ নামাজ পড়তে হবে।
আপনি বাপের বাড়িতে থাকা অবস্থায় যদি কয়েক কিলোমিটার দূরের স্বামীর বাড়িতে একবারও যান, তবে আপনার সফর ভেঙে যাবে। এরপর থেকে বাপের বাড়িতে থাকা অবস্থাতেও আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে।
وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ
سورة النساء، الآية: ١٠١
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «سَافَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَزِدْ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ»
صحيح البخاري، كتاب التقصير، باب ما جاء في التقصير، رقم الحديث: ١١٠٢