মাসবুক যখন ইমাম সালাম ফেরানোর পর নিজের বাকি রাকাত আদায় করে তখন সে কার্যত নিজের নামাজ নিজেই আদায় করছে। তাই ওই অংশে যদি কোনো ওয়াজিব ছুটে যায় বা ভুল হয়, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে।
ইমামের সাহু সিজদা শুধু ইমামের ভুলের জন্য এবং যে অংশে আপনি ইমামের ইকতিদায় ছিলেন—সেই অংশের জন্য যথেষ্ট। কিন্তু নিজের পরে আদায়কৃত অংশের ভুলের দায় নিজের।
قال رسول الله ﷺ: «مَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»
صحيح البخاري، كتاب الأذان، رقم الحديث: ٦٣٥