ব্যবহার করা টয়লেট টিস্যু ঝুড়িতে না ফেলে কমোড বা টয়লেটের ভিতরে ফেলে ফ্লাশ করা জায়েয, বরং দুর্গন্ধ ও নাপাকি প্রকাশ না থাকলে এটিই বেশি পরিষ্কার ও শোভন।
তবে শর্ত হলো:
১. পাইপ বা ড্রেন ব্লক হওয়ার আশঙ্কা থাকলে ফেলা যাবে না।
২. অন্যের ক্ষতি বা কষ্ট হলে নিষেধ।
৩. টিস্যু যদি এমন হয় যা ফ্লাশে যায় না, তাহলে ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলা যাবে।
قال الله تعالى: ﴿وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ﴾
سورة التوبة، الآية: ١٠٨
قال رسول الله ﷺ: «لَا ضَرَرَ وَلَا ضِرَارَ»
سنن ابن ماجه، رقم الحديث: ٢٣٤٠
الضرر يزال
الأشباه والنظائر لابن نجيم، ص: ٨٥