৮০৩
প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতে সূরা বা আয়াত দীর্ঘ তেলাওয়াত করা
প্রশ্নঃ ৮০৩. নামাজে যদি প্রথম রাকাতে আয়াত দিয়ে নামাজ পড়ে দ্বিতীয় রাকাতে যদি পরিপূর্ণ সূরা পড়ে সেটা নাকি মাকরুহ হবে?
একজন মুফতী বলল
কতটুকু সঠিক।
শুধু প্রথম রাকাতে কয়েক আয়াত আর দ্বিতীয় রাকাতে পূর্ণ সূরা পড়লেই মাকরূহ হবে একথা ঠিক নয়।
মাকরূহ তখন হয়, যখন দ্বিতীয় রাকাতের কিরাত ইচ্ছাকৃতভাবে প্রথম রাকাতের চেয়ে দৈর্ঘ্যে বেশি হয়ে যায়।