উত্তর: হাদিসের পূর্ণ বিবরণ হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার কাছে কুরবানির পশু নেই, শুধু একটি দুগ্ধদানকারী বকরি আছে, এটি দিয়ে কি কুরবানি দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ وَأَظْفَارِكَ وَتَقُصُّ شَارِبَكَ وَتَحْلِقُ عَانَتَكَ فَتِلْكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ
سنن ابي داود، رقم الحديث ٢٧٨٩
অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য না থাকার কারণে কুরবানি দিতে পারছে না, সে যদি জিলহজের দশ তারিখে চুল, নখ, গোঁফ ও নাভির নিচের লোম পরিষ্কার করে তাহলে আল্লাহর কাছে এটি পূর্ণ কুরবানির সওয়াবের সমতুল্য হবে।