মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করে— যেমন নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা বা মার্চেন্ট পেমেন্ট, মোবাইল রিচার্জ কিংবা বিল পে করার মাধ্যমে যে ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাওয়া যায়, তা শরিয়তের দৃষ্টিতে হালাল। তবে শর্ত হলো, লেনদেনকৃত মূল পণ্য বা সেবাটি অবশ্যই শরিয়তসম্মত বা হালাল হতে হবে।
এটি কোম্পানির পক্ষ থেকে ক্রেতাকে দেওয়া এক ধরনের বিশেষ মূল্যছাড় বা উপহার। আরবিতে যাকে হিবাহ বা ইনআম বলে।
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
— سورة البقرة، الآية: ٢٧٥
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: تَهَادَوْا تَحَابُّوا.
— الأدب المفرد للبخاري، رقم الحديث: ٥٩٤